সিলেট ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
News Title :
‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক টাঙ্গাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত, সংগঠন শক্তিশালীকরণে বিভিন্ন দিকনির্দেশনা‎ শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কর্মী সম্মেলন,সভাপতি মঞ্জুর, সম্পাদক সিতু‎ ‎প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ, উন্নায়ন প্রত্যাশায় জেলাবাসী যমুনার ভাঙনে ভূঞাপুরে চরম সংকট আতঙ্কে নদীপাড়ের হাজারো মানুষ হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজের চার দিন পর ব্যক্তির মরদেহ উদ্ধার‎ ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে উৎসবের জনপদ মৌলভীবাজার, পৌঁছেছে ‘লাল-সবুজ’ বাস‎ ‎জামালপুরে ব্র্যাক কর্তৃক নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হবিগঞ্জে শরীরে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজাসহ যুবক আটক

‎ভূঞাপুরে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রশিক্ষণে বক্তব্য রাখছেন প্রধান অতিথি দুলাল উদ্দিন

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে “কৃষক GAP সার্টিফিকেশন” বিষয়ক এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।
‎উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশিক্ষণ অফিসার মো. দুলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক মো. রমজান আলী।

‎প্রশিক্ষণে নিরাপদ কৃষি পদ্ধতি বা Good Agricultural Practices (GAP) বিষয়ে কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন,অতিরিক্ত কৃষি অফিসার ইশরাত জাহান শিলু, উপ-সহকারী কৃষি অফিসার মো. আল আমিন

‎উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৬০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে অংশ নেন। দিনব্যাপী সেশন শেষে আধুনিক ও নিরাপদ চাষাবাদ পদ্ধতিতে দক্ষতা অর্জনের স্বীকৃতিস্বরূপ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
‎বক্তারা বলেন, কৃষিকে বাণিজ্যিকীকরণ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এই ধরণের প্রশিক্ষণ কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

‎ভূঞাপুরে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সময় ০৪:২৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬