সিলেট ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
News Title :
মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড হবিগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত শিপ্রা রাণীকে জেলা প্রশাসনের ১ লাখ টাকা সহায়তা ‎লাখাইয়ে  সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের যুবকের মৃত্যু: পরিবারে শোকের মাতম‎ দেওয়ানগঞ্জে কৃষিজমিতে মাটি কাটার দায়ে ভেকু মালিকের কারাদণ্ড ‎সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ শুরু: থাকছে জরিমানা ছাড়সহ বিশেষ উদ্যোগ ‎জামালপুরে কিশোরীদের স্বনির্ভরতায় ব্র্যাকের উদ্যোগে ফাউমী মুরগি, নগদ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান শান্তিগঞ্জে পুলিশের খাঁচায় কুখ্যাত ডাকাত জয়নাল ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

‎ওসমানীনগরে পুকুর ঘাট থেকে বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-৯

‎উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের পূর্ব রোকনপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

‎র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-সি, সিলেটের একটি আভিযানিক দল ওসমানীনগরের পূর্ব রোকনপুর এলাকায় অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০.৪০ মিনিটের সময় ওই এলাকার একটি পুকুর ঘাটের সিঁড়ির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় মেড ইন ইতালি (MADE IN ITALY) খোদাই করা ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

‎অস্ত্রটি উদ্ধারের সময় এর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত রিভলবারটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জিডি মূলে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী সময় থেকে অদ্যাবধি র‍্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ব্যাপক তৎপরতা চালিয়ে আসছে। এ পর্যন্ত তারা মোট ৪৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ২৮৪১০ গ্রাম বিস্ফোরক, ১৫৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং ১৩৭টি এয়ারগানসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে।

‎জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড

‎ওসমানীনগরে পুকুর ঘাট থেকে বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-৯

সময় ০৭:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬