সিলেট ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎মানবিক উদ্যোগে আলোকিত ভবিষ্যৎ—গোরারাইয়ে শিক্ষার্থীদের পাশে প্রাক্তন ছাত্ররা‎

একজন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

শিক্ষা কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; প্রয়োজন সহমর্মিতা, সহযোগিতা আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সেই মানবিক চেতনা থেকেই মৌলভীবাজার সদর উপজেলার গোরারাইয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এগিয়ে এসেছে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ। তাদের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়—যা শিক্ষাজীবনে নতুন প্রত্যয় যোগায়।

‎অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি খালিছুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাব-এর সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী। তিনি বলেন, সমাজ বদলাতে হলে শিক্ষার সঙ্গে মানবিক দায়বদ্ধতাকে যুক্ত করতে হবে। আজকের এই উদ্যোগ আগামী দিনের নেতৃত্ব তৈরিতে অনুপ্রেরণা হবে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব এবং চ্যানেল ওয়ান জেলা প্রতিনিধি সাহজান আহমেদ। তাঁরা প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের ধারাবাহিক সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রবসহ শাহজাল সনর, আব্দুল কাইয়ূম আংগুর, শুভ্রত চন্দ্র বিশ্বাস, রিপন মিয়া, সুমন চৌধুরী, জুবায়ের আহমেদ, মুর্শেদ আলী ও নাজিম প্রমুখ।

‎এদিন প্রায় ১০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস এবং আরও ১০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে আরও শিক্ষার্থীকে ড্রেস ও উপকরণ দেওয়া হবে।
‎শিক্ষার্থীদের মুখের হাসি আর আত্মবিশ্বাসী চোখে স্পষ্ট—এই সহায়তা কেবল বস্তুগত নয়, এটি স্বপ্ন দেখার সাহসও জুগিয়েছে। গোরারাইয়ের এই মানবিক উদ্যোগ তাই হয়ে উঠেছে সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎মানবিক উদ্যোগে আলোকিত ভবিষ্যৎ—গোরারাইয়ে শিক্ষার্থীদের পাশে প্রাক্তন ছাত্ররা‎

সময় ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬