সিলেট ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইল-৬: ধানের শীষের জয়, জামানত হারালেন ৫ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু। তবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনই তাদের নির্বাচনী জামানত হারিয়েছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, এ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ২ লাখ ৮৩ হাজার ৪৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত ভোটের শতকরা হার ৬০.৫৬%।বৈধ ভোট ২ লক্ষ ৭৭ হাজার ৭৪৬টি বাতিল ভোট: ৫ হাজার ৭২৫টি গণভোট ফলাফল: ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লক্ষ ৮২ হাজার ৬০১টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৯ হাজার ১৫৮টি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট।

নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত ফেরত পেতে হলে প্রদত্ত মোট ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১/৮) ভোট পেতে হয়। সেই হিসাবে টাঙ্গাইল-৬ আসনে জামানত রক্ষার জন্য একজন প্রার্থীর ন্যূনতম ৩৪ হাজার ৭১৮ ভোট প্রয়োজন ছিল। এই কোটা পূরণ করতে না পারায় ৫ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন, মোহাম্মদ আখিনুর মিয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ): ১২,০৬৮ ভোট। মোঃ জুয়েল সরকার (স্বতন্ত্র): ১৫,১৬১ ভোট। তারেক শামস খান (জাতীয় পার্টি-জেপি)৩,৪৮৯ ভোট। আশরাফুল ইসলাম (স্বতন্ত্র): ২,৯৯৬ ভোট। মোহাম্মদ মামুনুর রহিম (জাতীয় পার্টি): ১,১৬৬ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, বিধি মোতাবেক এই পাঁচ প্রার্থীর জমা দেওয়া জামানতের টাকা সরকারি কোষাগারে বাজেয়াপ্ত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

টাঙ্গাইল-৬: ধানের শীষের জয়, জামানত হারালেন ৫ প্রার্থী

সময় ০৭:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬