সিলেট ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরে রাস্তার ইট বিক্রি মামলার আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুকে নেশাগ্রস্ত করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত‎ সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব।

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত ২‎

দূর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কার। ছবি- সংগৃহীত

‎টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোগারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন, কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা (ভ্যানচালক) মোহাম্মদ আমির আলী (৪০) একই এলাকার বাসিন্দা শরীফ উদ্দিন (৪১)।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোগারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপাররত একটি ভ্যানের সঙ্গে সেটির সজোরে ধাক্কা লাগে। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ভ্যানচালক আমির আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
‎পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে রাস্তার ইট বিক্রি মামলার আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুকে নেশাগ্রস্ত করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত ২‎

সময় ০৭:১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬