সিলেট ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ মাধবপুরে স্কুল পরিদর্শনে গিয়ে নিজেই ক্লাস নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ

সিলেটে ডিবি পুলিশের অভিযান: ঝান্ডু-মুন্ডু খেলার সময় ৬ জুয়াড়ি গ্রেফতার

ডিবির অভিযানে ৬ জুয়াড়ি আটক।

‎

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) এক অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি রাত ১০:৪৫ ঘটিকায় ডিবি পুলিশের একটি চৌকস দল এয়ারপোর্ট থানাধীন বুরজান চা কারখানার মাঝলাইন এলাকায় অভিযান পরিচালনা করে। স্থানীয় শংকর ছত্রীর বসত ঘরে প্রকাশ্যে ‘ঝান্ডু-মুন্ডু’ নামক জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
‎
‎আটককৃত ব্যক্তিরা সবাই স্থানীয় চা বাগান এলাকার বাসিন্দা। তারা হলেন,শংকর ছত্রী (৩৮), পিতা- কুশেন্দ্র ছত্রী। ইরাক চিচাম (২৭), পিতা- মৃত নিরেন ডিব্রা। শিতেশ বাউরী (২৭), পিতা- কুকিল বাউরী। সজীব লোহার (২৬), পিতা- মৃত বাবুল লোহার। অধীর ছত্রী (৩৪), পিতা- শ্রীধাম ছত্রী। দিবাকর ছত্রী (২৩), পিতা- কানন ছত্রী। আটককৃত সবার বাড়ী বিভিন্ন বাগানে।
‎
‎এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে এসএমপি অ্যাক্ট, ২০০৯-এর ১০৪ ধারা অনুযায়ী এয়ারপোর্ট থানায় একটি মামলা (নন-এফআইআর নং-৭৫, তারিখ: ১৪/০২/২০২৬) রুজু করা হয়েছে।
‎সিলেট মহানগর এলাকায় অপরাধ দমনে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

সিলেটে ডিবি পুলিশের অভিযান: ঝান্ডু-মুন্ডু খেলার সময় ৬ জুয়াড়ি গ্রেফতার

সময় ০৪:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬