সিলেট ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
News Title :
‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার বানিয়াচং মজলিশপুর প্রবাসীদের উদ্যোগে সোলার ল্যামপোস্ট স্থাপন। মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন। মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎গোয়াইনঘাটে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শুরু তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা, জুমার নামাজে হাজারো মুসল্লির ঢল ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১,৭৭৩ শিক্ষার্থীর প্রধানমন্ত্রীর উদ্বোধন, মাঠে তিন শতাধিক শিক্ষার্থী‎

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসর। সারা দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাতেও শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। উপজেলায় বিভিন্ন ইভেন্টে অংশ নিতে নিবন্ধন করেছেন ১ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী।
‎
‎বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেল ৩টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী ও অতিথিরা যুক্ত হন।
‎
‎এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আবুল কাশেম নাঈম সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎প্রতিযোগিতা উদ্বোধন উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের মেধা, শ্রম, নিষ্ঠা ও দেশপ্রেমই হবে কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি। তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি শিশু স্বপ্ন দেখার, প্রতিভা বিকাশের এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। খেলাধুলা হবে সুস্থ জীবনধারা, শৃঙ্খলা, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি।
‎
‎প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি তৃণমূলের প্রতিভা অন্বেষণ, সম্ভাবনার বিকাশ এবং ভবিষ্যৎ ক্রীড়া নেতৃত্ব গড়ে তোলার কার্যকর উদ্যোগ। দেশের প্রত্যন্ত অঞ্চলের সম্ভাবনাময় শিশু-কিশোররাও যেন যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সে পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
‎
‎সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের তথ্য অনুযায়ী, জেলার ১২টি উপজেলা ও পৌরসভা মিলিয়ে নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ১৮ হাজার ৪৫০ জন। এর মধ্যে ১২ হাজার ৩৫২ জন কিশোর এবং ৬ হাজার ৯৮ জন কিশোরী। উপজেলা পর্যায়ে নিবন্ধনের দিক থেকে শান্তিগঞ্জে ১ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন। জেলায় সর্বোচ্চ নিবন্ধন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ৪৪৪ জন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি জালাল উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল ও আবুল কাশেম নাঈমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎
‎উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে দেশব্যাপী ১ লাখ ৬৮ হাজারের বেশি শিশু-কিশোর অংশ নিয়েছিল। ওই আসর থেকে বাছাই করা ৩০৬ জন প্রতিভাবান খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) পাঠানো হয়েছে। দ্বিতীয় আসরে নিবন্ধনের সংখ্যা আগের তুলনায় প্রায় ১০ গুণ বেড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১,৭৭৩ শিক্ষার্থীর প্রধানমন্ত্রীর উদ্বোধন, মাঠে তিন শতাধিক শিক্ষার্থী‎

সময় ০৮:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬