সিলেট ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
News Title :
‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার বানিয়াচং মজলিশপুর প্রবাসীদের উদ্যোগে সোলার ল্যামপোস্ট স্থাপন। মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন। মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎গোয়াইনঘাটে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শুরু তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা, জুমার নামাজে হাজারো মুসল্লির ঢল ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার ৬ নভেম্বর দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ বি.কম স্যারের বাসায় সপ্তক সংগীত বিদ্যালয়ের স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
‎
‎বিমল করের সঞ্চালনে ও অমরেশ সরকার সঞ্জু’র সভাপতিত্বে সপ্তক সংগীত বিদ্যালয়ের ব্যবস্থাপনায়  আবৃত্তি, সংগীত ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাতক উপজেলার তিন গুণী শিক্ষক উপস্থিত ছিলেন।
‎
‎মন্ডলীভোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক  মো. হেলালুল ইসলাম, একই স্কুলের  শিক্ষক মুনমুন কর্মকার ও ১৯ নং নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কর। প্রথমেই মুক্তাক্ষরের  দীনবন্ধু দেবনাথ সম্মানিতদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়। গুণী শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় মুক্তাক্ষরের স্বীকৃতি দাস। শুরুতেই সম্মানিতদের সম্মানে ইংরেজিতে বক্তব্য রাখেন, মুক্তাক্ষরের সাম্য চক্রবর্তী। 
‎
‎দলগত ও একক আবৃত্তি  পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন দীনবন্ধুর মা ও অতসীর মা।আলোচনায় বক্তব্য রাখেন সম্মানিত গুণী শিক্ষকরা।প্রথমেই সম্মাননা ক্রেস্ট প্রদান  করেন প্রধান শিক্ষক মো. হেলালুল ইসলাম ও শিক্ষক সঞ্চয় কর’কে সপ্তক সংগীত বিদ্যালয়ের পরিচালক অমরেশ সরকার সঞ্জু। মুক্তাক্ষরের পরিচালক ও প্রশিক্ষক বিমল কর শিক্ষক মুনমুন কর্মকার-এর হাতে ক্রেস্ট প্রদান করেন।
‎
‎অনুষ্ঠানে আগামী ৮ নভেম্বর কালী পূজায় আবৃত্তি, চিত্রাঙ্কন, আরতি নৃত্য ও উলুধ্বনি প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নেবার জন্য বলা হয়। সব শেষে সবাইকে নিয়ে  বিজয়ার মিষ্টিমুখ করানো হয়।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

সময় ০৮:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬