সিলেট ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
News Title :
‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার বানিয়াচং মজলিশপুর প্রবাসীদের উদ্যোগে সোলার ল্যামপোস্ট স্থাপন। মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন। মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎গোয়াইনঘাটে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শুরু তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা, জুমার নামাজে হাজারো মুসল্লির ঢল ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দা গ্রামে ইউপি সদস্য সাইদুল ইসলাম ও আব্দুল সহিদের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর (সোমবার) বিকেলে ইউপি সদস্য কামাল মিয়া তাঁর অসুস্থ এক স্বজনকে দেখতে আব্দুল সহিদকে বাড়িতে আসতে বলেন। আব্দুল সহিদ কামাল মিয়ার বাড়িতে গেলে সেখানে তাঁকে মারধর করে আহত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
‎
‎এরই জেরে বৃহস্পতিবার সকালে আব্দুল সহিদের নেতৃত্বে খোকন মিয়া, সুহেল মিয়া, জাহিদ হাসান, মতিন মিয়া, আলকাছ মিয়া, রাজু মিয়া, নাদির মিয়া, কামাল মিয়া, ছামির মিয়া, আব্দুল কাদির, মোহাম্মদ আলী, শাহজাদা, জিয়াউর রহমান ও মহিবুর রহমানসহ ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
‎
‎এ সময় রামদা, সুলফি, জাটা ও কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। হামলায় ইউপি সদস্য সাইদুল ইসলাম, আজমান আলী, সুয়েব মিয়া, ফাজিল মিয়া, রিয়াজ উদ্দিন, সুজাত মিয়া ও নার্গিস বেগমসহ অন্তত ১৮ জন আহত হন।
‎
‎গুরুতর আহত সাহাজ উদ্দিন ও আজমান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, গ্রামবাসী সামাজিক সালিশের মাধ্যমে হামলায় জড়িত আব্দুল সহিদসহ কয়েকজনকে একঘরে করে রাখার সিদ্ধান্ত দেন। ওই সিদ্ধান্ত ঘোষণাকারীদের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন এ সংঘর্ষে জড়ায় বলে তিনি দাবি করেন।
‎
‎তবে হামলার অভিযোগ অস্বীকার করে আব্দুল সহিদ বলেন, আগে সাইদুল মেম্বারের লোকজন আমাদের ওপর হামলা করে। আমরা প্রতিরোধ করলে সংঘর্ষ হয়। এতে আমিসহ আমাদের পক্ষের সাতজন আহত হয়েছেন।
‎
‎সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম ও আব্দুল সহিদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত।
‎তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

সময় ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬