সিলেট ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩ হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার লাকসামের চাঞ্চল্যকর কাউছার হত্যা: সিলেট থেকে গ্রেফতার ১ ‎উন্নয়নের সুফল সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, শ্রেষ্ঠ আত্মকর্মী ও যুব সংগঠককে সম্মাননা ‎বানিয়াচংয়ে মাইক্রোবাস মালিক-শ্রমিক সমিতির কমিটি বাইপোলার মুড ডিসঅর্ডার: মুডের দুই পর্ব, চিকিৎসায় লিথিয়াম এবং এক বিস্ময়কর আবিষ্কারের গল্প

শান্তিগঞ্জে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয়ে সংগঠনটির এ নতুন কার্যালয় চালু করা হয়।
‎
‎রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ বাজারের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎সংগঠনের সভাপতি সাদিকুর রহমান ছাদিকের সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিব আহমেদ, প্রচার সম্পাদক সেলিম আহমেদ ও ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিকী।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধে চাচাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৩

শান্তিগঞ্জে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সময় ০৭:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬