সিলেট ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বৈঠার ছন্দে মুখর খাইহাওর, নৌকা বাইচ দেখতে জনস্রোত নিখোঁজের দুই দিন পর সিএনজিচালকের মরদেহ নবীগঞ্জ থেকে উদ্ধার নাসের রহমানের রাজনৈতিক সচিব হলেন মুকিত ও ফখরুল কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন,৮ ড্রেজার ধ্বংস নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ‎বিভিন্ন জলাশয়ে কয়েক লক্ষ পোনামাছ অবমুক্ত ‎জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপি‌ডি) প্লাটফর্ম ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে সমন্বয় জোরদারে এফএনবি জামালপুরের ত্রৈমাসিক সভা অনুষ্টিত

বৈঠার ছন্দে মুখর খাইহাওর, নৌকা বাইচ দেখতে জনস্রোত

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি-ধলমৈশা গ্রামের খাইহাওরে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জগন্নাথপুর, সুনামগঞ্জ, দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার ১৮টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় নৌকা বাইচ। তবে প্রতিযোগিতা শুরুর অনেক আগেই সকাল থেকে খাইহাওরের বেড়িবাঁধে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে হাওরপাড় হয়ে ওঠে উৎসবের মিলনমেলা।

‎কেউ বেড়িবাঁধে দাঁড়িয়ে, কেউবা নৌকায় চড়ে হাওরের পানিতে অবস্থান নিয়ে উপভোগ করেন জমজমাট প্রতিযোগিতা। একের পর এক নৌকা যখন পানির বুক চিরে ছুটে চলে, তখন মাঝিদের ছন্দময় বৈঠার আঘাত আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো খাইহাওর।

‎প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মধ্যে চলে তীব্র লড়াই। বৈঠার তালে তালে সামনে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা আর দর্শকদের করতালিতে তৈরি হয় টানটান উত্তেজনা। দীর্ঘদিন পর এমন বড় পরিসরের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

‎নৌকাবাইচে যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছর উদ্দিন , শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচকে ঘিরে এমন আয়োজন স্থানীয়দের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে। দূর-দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীদের পদচারণা আর হাওরের পানিতে শত শত নৌকার উপস্থিতিতে খাইহাওর যেন ফিরে পায় গ্রামবাংলার চিরচেনা উৎসবের সেই আবহ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

বৈঠার ছন্দে মুখর খাইহাওর, নৌকা বাইচ দেখতে জনস্রোত

সময় ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬