সিলেট ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
News Title :
‎জৈন্তাপুরে চিকনাগুলে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, জলাবদ্ধতায় পানিবন্দী ১০০ পরিবার ‎জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, বিরোধীয় জমিতে জোরপূর্বক হালচাষ ‎জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎জৈন্তাপুরে শুরু হয়েছে পাহাড়-টিলা কর্তনের মহোৎসব, হুমকির মুখে প্রবাসী পরিবারের বসতভিটা ‎মাধবপুরে আদালতের ডিক্রি বাস্তবায়নে শান্তিপূর্ণ উচ্ছেদ অভিযান ‎​‘আওয়ামী লীগ শত্রু নয় মিত্র, একদিন তারা বিএনপিতে যোগ দেবে’: নাছির চৌধুরী এমপি‎ ‎বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ বানিয়াচং উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিষয়ে ৩ দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত চুনারুঘাটে নারী-সংক্রান্ত অভিযোগে জামায়াত নেতা নুরুল ইসলাম সাজল বহিষ্কার হবিগঞ্জের বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের টেকসই পুনরুদ্ধার এবং জীবিকা সহায়তায় কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের উদ্যোগে এক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। প্রকল্পের সমন্বয়কারী মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, কারিতাসের বানিয়াচং উপজেলা সমন্বয়কারী বিপ্লব নকরেক।

‎সভায় প্রকল্পের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. হুমায়ুন কবীর। তিনি জানান,ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস), ক্যাফোড এবং কারিতাস অস্ট্রেলিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় এই জরুরি পুনর্বাসন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাড়াও সুনামগঞ্জ জেলার তাহিরপুর এবং জামালগঞ্জ উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম চলবে।

‎প্রকল্পের আওতায় বানিয়াচং উপজেলার মুরাদপুর ও পৈলারকান্দি ইউনিয়নের ৩৭০টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারকে চিহ্নিত করে বিকল্প জীবিকা পুনরুদ্ধারের জন্য শর্তযুক্ত নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

‎এ ছাড়াও দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে কমিউনিটির ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত, আগাম বন্যা প্রস্তুতি, দুর্যোগ মহড়া, আগাম সতর্কবার্তা প্রচার এবং কমিউনিটিভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস (CBDRR) কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উন্মুক্ত আলোচনায় বক্তারা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যকে সাধুবাদ জানান এবং এর সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসন,সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সমন্বিত অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা বেগম সাথী কারিতাস বাংলাদেশকে এই মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং মুরাদপুর ও পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ উপজেলা ইনসেপশন সভায় কারিতাস বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জীবিকায়ন কর্মকর্তা (Livelihood Officer) এবং জীবিকায়ন সুপারভাইজার (Livelihood Supervisor)-বৃন্দ উপস্থিত ছিলেন।

‎সভার শেষ পর্যায়ে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জৈন্তাপুরে চিকনাগুলে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, জলাবদ্ধতায় পানিবন্দী ১০০ পরিবার

হবিগঞ্জের বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

সময় ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬