সিলেট ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
News Title :
‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার বানিয়াচং মজলিশপুর প্রবাসীদের উদ্যোগে সোলার ল্যামপোস্ট স্থাপন। মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে‎বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন। মনিপুরী ছাত্র সমিতির প্রাইমারি ও জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎গোয়াইনঘাটে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শুরু তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা, জুমার নামাজে হাজারো মুসল্লির ঢল ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট মহানগরীকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন এসএমপি কমিশনার ত্রিপুরা’র কুমারঘাটে সুকান্ত জন্মশতবর্ষ উদযাপনের সমাপ্তি

‎​জামালপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে বাচ্চা বিতরণ‎

‎
‎গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং পারিবারিক আয়ের নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এর উদ্যোগে জামালপুর জেলার  মাদারগঞ্জ এরিয়া অফিসে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও ৩২ জন কিশোরীর মাঝে ২০টি করে মোট ৬৪০টি ফাওমি জাতের মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ ও প্রত্যেক জনকে ২ হাজার ৭৫৬ টাকা করে মোট ৮৮ হাজার নগদ অর্থ উপকরণ বাবদ প্রদান করা হয়।
‎
‎উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: মোঃ আতিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মাদারগঞ্জ, মোঃ নজরুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (দাবি), এ.এস.এম মাহবুবুল আলম, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, মোঃ আলতাফ হোসেন, উপজেলা হিসাব ব্যবস্থাপক, মাজহারুল আলম, সিনিয়র শাখা ব্যবস্থাপক, ঝরনা বেগম, অফিসার সেলপ, মোহাম্মদ রইস উদ্দিন, শাখা হিসাব ব্যবস্থাপক, স্বপ্না পারভিন, সহকারী শাখা ব্যবস্থাপক, ফারজানা, সিও, সেলপ প্রমুখ।
‎
‎“দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই উদ্যোগ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।”
‎ উপকারভোগীদের মুরগি পালন প্রশিক্ষণে বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
‎
‎উপকারভোগী নারীরা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন । তারা বলেন, মুরগি পালন থেকে অর্জিত আয় তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত ও ৯ মামলার আসামি রাসেল মিয়া গ্রেফতার

‎​জামালপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে বাচ্চা বিতরণ‎

সময় ০২:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬