সিলেট ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎সিলেটে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযান: পিকআপসহ পৌনে ৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

‎সিলেটের কানাইঘাটে এক যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ ভ্যান এবং বিপুল পরিমাণ চোরাই ভারতীয় জিরা উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং ৪৮ বিজিবি। জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৭৫ হাজার টাকা।

‎শনিবার (২৩ মে) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২২ মে) বিকেল আনুমানিক ৬টার সময় র‍্যাব-৯, সদর কোম্পানী (সিলেট) এবং ৪৮ বিজিবি (সিলেট) এর একটি যৌথ আভিযানিক দল কানাইঘাট থানাধীন জিঙ্গাবাড়ী ইউনিয়নের রসুলপুর এলাকার গাছবাড়ী-হরিপুর পাকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ।

‎অভিযানকালে রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় ১টি পিকআপ ভ্যান এবং এর ভেতরে থাকা ১,৩৫০ কেজি (১ টন ৩৫০ কেজি) ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

‎অভিযান চলাকালে উদ্ধারকৃত জিরা ও ট্রাকের সাথে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

‎পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত (জিরা ও পিকআপ) সিলেটের কোতোয়ালী থানাধীন জিন্দাবাজার কাস্টমস অফিসে জব্দ তালিকা মূলে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব জানিয়েছে।

‎র‍্যাব আরও জানায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎সিলেটে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযান: পিকআপসহ পৌনে ৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

সময় ০৮:৪২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬