সিলেট ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
News Title :
নবীগঞ্জে কানাইপুর হ্যালিপ্যাড মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবি, প্রশাসনে একাধিক আবেদন‎ ধনবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১ ‎ব্র্যাক সিড কর্মসূচির উদ্যোগে “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা‎ শান্তিগঞ্জে জমিয়ত নেতা আবদুল হাফিজের কারামুক্তি ‎সিলেটে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযান: পিকআপসহ পৌনে ৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ ‎পরিবেশগত সংকট মোকাবিলায় সবচেয়ে কার্যকর উদ্যোগ হলো বৃক্ষরোপণঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক ‎সিলেটে ধারালো চাকুসহ আন্তঃজেলা চক্রের ৪ ছিনতাইকারী গ্রেফতার ‎মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার ‎চেক মামলায় ন্যায়বিচারের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে মিশুক-ব্যাটারি, ক্ষতি ৭০ লাখ টাকা!

‎সিলেটে ১৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার গ্রেফতার

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে এয়ারপোর্ট থানাধীন এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম দেলোয়ার হোসেন (৩৬)। সে এয়ারপোর্ট থানার ডলিয়া গ্রামের সিকান্দর আলী ও চন্দ্রা বেগমের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত মে রাত ৯:২৫ মিনিটের সময় এয়ারপোর্ট থানার এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে দেলোয়ার হোসেনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৯০ (একশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

‎এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৯, তারিখ-২২ মে ২০২৬।

‎আজ শনিবার (২৩ মে) আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। মাদকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে কানাইপুর হ্যালিপ্যাড মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবি, প্রশাসনে একাধিক আবেদন‎

‎সিলেটে ১৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার গ্রেফতার

সময় ০৩:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬