
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ও গণঅধিকার পরিষদ নেতা জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক জাকারিয়া আহমদ স্বাধীন শান্তিগঞ্জ থানা এলাকার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং জাকারিয়া আহমদ স্বাধীন গণ অধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা শাধার যুগ্ন সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ২৩ মে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহের নির্দেশনায় থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান, উপ সহকারী পরিদর্শক (এএসআই) ইব্রাহীম আল সুমনসহ সঙ্গীয় ফোর্সসহ শান্তিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চজবাজার থানার প্রতারণা করে টাকা আত্মসাতের মামলার পরোয়ানাভূক্ত আসামী।
শান্তিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ জানান, আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চজবাজার থানার প্রতারণা মামলার পরোয়ানাভূক্ত আসামী এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।
শান্তিগঞ্জ প্রতিনিধি 














