সিলেট ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
News Title :
প্রতিষ্ঠার অল্প সময়েই মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।। হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় তরুণ গ্রেপ্তার! যমুনার ভাঙন রোধে টাঙ্গাইলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। নবীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার‎ ‎জামালপুরে মাদারগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু ‎মৌলভীবাজারে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত, শিশু জিম্মি করা ঘাতক গ্রেপ্তার ‎সিলেট ল কলেজের ২০২৫-২৬ সেশনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন ‎শেরপুর দিনব্যাপী এক জমকালো ‘চাকুরি মেলা-২০২৬ অনুষ্ঠিত‎

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় তরুণ গ্রেপ্তার!

শিশু নির্যাতনে অভিযুক্ত বিজয় মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

‎হবিগঞ্জের সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিজয় মিয়া (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

‎শুক্রবার দুপুরে শহরতলির দুর্লভপুর এলাকা থেকে বিজয় মিয়াকে গ্রেপ্তার করা হয়।
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা প্রবাসে থাকেন। মা শিশুটিকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।

‎গত শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত বিজয় তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরদিন শিশুটির আচরণ ও শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে শিশুটিকে জিজ্ঞেস করলে সে ঘটনার বিষয়ে জানায়। গতকাল শিশুটিকে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

‎এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ শিশুর স্বজনদের। তাঁদের দাবি, ঘটনাটি প্রকাশ না করতে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়েছে।

‎শিশুর মা বলেন, ‘আমার ছোট্ট মেয়েটি নিজেই নির্যাতনের কথা বলেছে। তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির পরিবারের বক্তব্য নেয়। প্রাথমিকভাবে এটি ধর্ষণচেষ্টার ঘটনা বলে জানা গেছে। শিশুটির মা বাদী হয়ে গতকাল থানায় লিখিত অভিযোগ দেন। আজ সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত হয়। অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

‎হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফাইকা রহমান বলেন, শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। আগামীকাল শনিবার তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠার অল্প সময়েই মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।।

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় তরুণ গ্রেপ্তার!

সময় ১০:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬