সিলেট ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

গ্রামীণফোনের টাওয়ারের যন্ত্রাংশ চুরির চেষ্টা:  আটক ৩ জন

‎মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গ্রামীণফোনের অফিসের লোক পরিচয়ে টাওয়ারের মূল্যবান যন্ত্রাংশ খুলে নেওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মনসুরনগর ইউনিয়নের বানারাই গ্রামে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে তিন ব্যক্তি নিজেদের গ্রামীণফোন অফিসের কর্মী দাবি করে বানারাই গ্রামে অবস্থিত একটি মোবাইল টাওয়ারে প্রবেশ করেন। এরপর তারা টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার চেষ্টা চালান। তাদের কথাবার্তা ও কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিদের কাছে গ্রামীণফোন অফিসের অনুমতিপত্র ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখতে চান।
‎কিন্তু আটককৃত ব্যক্তিরা কোনো ধরনের বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে বেগতিক দেখে ওই তিন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে তাদের আটক করেন।

‎পরবর্তীতে গ্রামবাসী গ্রামীণফোনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে অফিস থেকে জানানো হয়, ওই টাওয়ারে কাজ করার জন্য তাদের পক্ষ থেকে কোনো কর্মী পাঠানো হয়নি। তারা মূলত গ্রামীণফোনের কর্মী সেজে টাওয়ারের মালামাল চুরি করতে এসেছিল।

‎এই ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা বিষয়টি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন এবং আটককৃতদের পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

গ্রামীণফোনের টাওয়ারের যন্ত্রাংশ চুরির চেষ্টা:  আটক ৩ জন

সময় ০৭:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬