সিলেট ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

‎ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা

‎আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টাঙ্গাইলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও জেলার আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এতে সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার, বিবিএ যমুনা সেতু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মহাসড়কের ফোরলেন উন্নীতকরণ প্রকল্পে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাস-মিনিবাস ও ট্রাক মালিক-শ্রমিক সমিতি, সিএনজি ও অটো শ্রমিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

‎সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে পশুর হাট যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়ে হাট ইজারাদারদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন মোঃ আদিবুল ইসলাম সহ, জেলার সকল সার্কেল কর্মকর্তা, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

‎ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা

সময় ১০:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬