সিলেট ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

এলেঙ্গা কাঁচাবাজারে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা‎

‎টাঙ্গাইলের কালিহাতীতে অসুস্থ ষাঁড় গরু জবাইয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করায় আরও দুই মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৮ মে) উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে মোবাইল কোর্ট অসুস্থ গরু জবাইয়ের সত্যতা পায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া বাজার এলাকায় অপরিকল্পিতভাবে চামড়ার গোডাউন ও পোল্ট্রি মুরগি সংরক্ষণের কারণে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় পৃথক দুটি মামলায় আরও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযুক্তদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

এলেঙ্গা কাঁচাবাজারে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা‎

সময় ০৭:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬