সিলেট ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, চার মাসের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি
র‍্যাব-৯ এর অভিযানে....

সিলেটে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার র‍্যাব-৯।

‎
‎সিলেটের শাহপরাণ এলাকা থেকে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গত ১৬ মে (শনিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত আসামির নাম মিজানুর রহমান (৫২)। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর থানার ব্রাহ্মনগাঁও এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, শনিবার আনুমানিক সন্ধ্যা ৭:৫৫ ঘটিকায় র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল শাহপরাণ (রঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস এলাকায় এই অভিযান পরিচালনা করে।
‎গ্রেফতারকৃত মিজানুর রহমান ঢাকার সিআর-১৪৮
‎/২১ (দায়রা নং-১৯৯৬৯/২২) মামলার এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারার মূলে একটি চেক জালিয়াতি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত এবং ৩০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
‎
‎র‍্যাব কর্মকর্তা আরও জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এমন গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন

র‍্যাব-৯ এর অভিযানে....

সিলেটে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার র‍্যাব-৯।

সময় ০৯:৪১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬