সিলেট ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

ধনবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ মাসুদ আহমেদ কাশেম (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৫ মে (শুক্রবার) দুপুর সাড়ে ৩টার দিকে ধনবাড়ী থানাধীন পাঁচপটল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত মাসুদ আহমেদ কাশেম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজপাড়া এলাকার মৃত করিম খাঁর পুত্র। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুস সালাম সিদ্দিক ও এসআই মোঃ ফরিদ শেখের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ এই মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচপটল এলাকায় অভিযান চালিয়ে আসামির হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়

‎এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারা মোতাবেক একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ১১, তারিখ: ১৫ মে ২০২৬)। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুস সালাম সিদ্দিক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। যারা মাদকের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। মাদক সেবনকারী ও ব্যবসায়ী উভয়ের উদ্দেশ্যেই তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

ধনবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬