সিলেট ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
News Title :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎বড়লেখায় বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার‎ হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭টি বিষধর সাপ উদ্ধার, নিরাপদে অবমুক্তির প্রস্তুতি বন বিভাগের সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, চার মাসের প্রেমের সম্পর্কের করুণ পরিণতি
‎র‍্যাব-৯ এর অভিযানে....

‎সিলেটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

‎সিলেটের পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। গত ১৫ মে ২০২৬ খ্রি. তারিখ দুপুর ও সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

‎শনিবার (১৬ মে) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মে আনুমানিক দুপুর ২.৫০ মিনিটে সময় র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল সিলেট জেলার শাহপরাণ থানাধীন টিলাগড় পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালের গ্রামের মো.দ্বীন ইসলামের ছেলে আবু বক্কর (২০)। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার জিআর নং-২৩১/১৩, দায়রা নং-৩৭৮/১৪; ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২২(গ) একটি মামলা দায়ের ছিল।

‎র‍্যাব জানায়,পৃথক আরেকটি অভিযানে, একই দিন (১৫ মে) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টায় সময় র‍্যাব-৯ এর আভিযানিক দল সিলেট দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে জকিগঞ্জ থানার একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আরও ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

‎গ্রেফতারকৃত আসামীর মোঃ আব্দুর রহিম (৩৬) জকিগঞ্জ উপজেলার ভরন সুলতানপুর গ্রামের মৃত মনজির আলীর ছেলে। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-৪৫ (তারিখ: ২৯/০৭/২০২০), জিআর নং-১৯৬/২০২০; ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) ১০(ক) দায়ের ছিল।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অন্যান্য অপরাধ দমনে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন

‎র‍্যাব-৯ এর অভিযানে....

‎সিলেটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

সময় ১০:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬