সিলেট ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত‎ ‎সিলেটে র‍্যাবের জালে যশোরের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি, ভিকটিম উদ্ধার ‎বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎​জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন: সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী ব্যারিস্টার ফয়েজ ‎ধার-দেনা করে কুয়েত পাঠানো প্রবাসীকে নৃশংস খুন, ফেসবুকে স্ট্যাটাস ‘শত্রু খতম’ লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু ‎জামালপুরে ২৫০০ পিস ইয়াবাসহ বাসচালক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎লাখাইয়ে ১৫ পিস ইয়াবাসহ আটক ১

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আজি রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে লাখাই থানা পুলিশ।

‎বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ‎আটককৃত ব্যক্তি হলেন- উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে আজি রহমান (৪০)।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদে নির্দেশনায় এসআই প্রণয় কুমার সরকার, মুন্না মিয়া ও অরবিন্দুসহ একদল পুলিশ উপজেলার কাটিহারা গ্রামে অভিযান চালায়। এ সময় অভিযুক্তের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।

‎গ্রেফতারের সততা নিশ্চিত করেন,লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ শুক্রবার সকালে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

‎লাখাইয়ে ১৫ পিস ইয়াবাসহ আটক ১

সময় ১০:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬