সিলেট ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
News Title :
নবনির্বাচিত সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলায় সংবর্ধনা বড়লেখায় উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের নিরঙ্কুশ জয়: সম্পাদক পদে মধুপুরের কৃতি সন্তান মোহাম্মদ আলী নির্বাচিত‎ ‎গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর—এম নাসের রহমান‎ ‎শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও ফজলে রাব্বানী চৌধুরীর যোগদান‎ হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সাংবাদিকদের উপর হয়রানি মূলক মামলার প্রতিবাদ ‎শান্তিগঞ্জের ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তৈয়বুর রহমানের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ‎কালবৈশাখীর ঝড়ে নদীতে পড়ে নিখোঁজ, ২১ ঘণ্টা পর সুতাং থেকে যুবকের মরদেহ উদ্ধার কমলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বড়লেখায় উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার

‎নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মোঃ রাহেদ হোসেন মাহেদ (২৩)-কে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টাব্যাপী সতর্কতামূলক অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে)  বোবারথল ষাইটঘরি এলাকার একটি উঁচু টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সিলেটের বিশ্বনাথ থানার দশঘর এলাকার নুর মিয়ার ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়।

‎এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য রাহেদ হোসেন মাহেদ সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

‎পরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় গোপন অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

‎যাচাই-বাছাই শেষে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত ব্যক্তি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তদন্তাধীন একটি মামলার আসামি। মামলাটি ডিএমপির শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

‎সিটিটিসি ইউনিটের আবেদনের পর একই দিন রাত ১১টা ৩০ মিনিটে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও, রেড অ্যালার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলায় সংবর্ধনা

বড়লেখায় উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার

সময় ১১:৪৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬