সিলেট ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত‎ ‎সিলেটে র‍্যাবের জালে যশোরের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি, ভিকটিম উদ্ধার ‎বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎​জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন: সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী ব্যারিস্টার ফয়েজ ‎ধার-দেনা করে কুয়েত পাঠানো প্রবাসীকে নৃশংস খুন, ফেসবুকে স্ট্যাটাস ‘শত্রু খতম’ লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু ‎জামালপুরে ২৫০০ পিস ইয়াবাসহ বাসচালক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ট্রাক্টর জব্দ‎

‎টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ১২ মে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর অধীনে উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এ সময় ঘটনাস্থল থেকে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক্টর জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে কৃষিজমি, ফসলি মাঠ এবং স্থানীয় পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে পুরো জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ট্রাক্টর জব্দ‎

সময় ০৯:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬