সিলেট ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

রাজনগরে গৃহবধূর গলা কেটে হত্যা চেষ্টা, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন লিলি বেগম

‎মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে লিলি বেগম (৪৫) নামে এক গৃহবধূর গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। গলায় ১৬৫টি সেলাই নিয়ে তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

‎সোমবার রাত প্রায় ২টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়ন-এর সুরিখাল গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে। আহত লিলি বেগম পার্শ্ববর্তী সুনামপুর গ্রামের আশাব আলীর স্ত্রী।

‎পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের অন্য সদস্যরা বাইরে বেড়াতে যাওয়ায় রাতে তিনি ঘরে একা ছিলেন। এ সুযোগে ২-৩ জন দুর্বৃত্ত টিনের দরজা-জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাকে চেপে ধরে একজন ধারালো দা দিয়ে জবাই করার উদ্দেশ্যে গলা কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়।পরে পাশের বাড়ির লোকজন তার আর্তচিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করে দ্রুত সিলেটে পাঠান।

‎আহতের ছেলে আইনুদ্দিন মঙ্গলবার সকালে জানান, হাসপাতালে তার মা কাতরাতে কাতরাতে বলেছেন, “গলা কাটতে যারা এসেছিল, তাদের কণ্ঠ আমি শুনেছি। আমি তাদের চিনে ফেলেছি।” বর্তমানে তিনি অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।

‎তিনি আরও অভিযোগ করেন, সুনামপুর গ্রামের দুই ব্যক্তির ছেলেকে তার ভাই খলিল কাতারে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। পরে বিদেশ পাঠানোর টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হলে অভিযুক্তরা তাদের পরিবারকে হুমকি দেয়। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে রাজনগর থানা-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎স্থানীয় ইউপি সদস্য মাসুক মিয়া জানান, আহত নারী বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই। তবে তিনি সুস্থ হলে হামলাকারীদের পরিচয় জানাতে পারবেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

‎এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন,গলা কাটার ঘটনায় ৪-৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

রাজনগরে গৃহবধূর গলা কেটে হত্যা চেষ্টা, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন লিলি বেগম

সময় ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬