সিলেট ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার ‎নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ‎টাঙ্গাইলের ধনবাড়ীতে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত‎ ‎সিলেটে র‍্যাবের জালে যশোরের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি, ভিকটিম উদ্ধার ‎বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎​জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন: সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী ব্যারিস্টার ফয়েজ ‎ধার-দেনা করে কুয়েত পাঠানো প্রবাসীকে নৃশংস খুন, ফেসবুকে স্ট্যাটাস ‘শত্রু খতম’ লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু ‎জামালপুরে ২৫০০ পিস ইয়াবাসহ বাসচালক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে কিশোরী সানজিদা হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে চাঞ্চল্যকর কিশোরী সানজিদা আক্তার (১৩) হত্যা মামলার প্রধান আসামি মোঃ রফিক মিয়াকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব-৯। রোববার (১০ মে) রাত আনুমানিক ১২:৫৫ ঘটিকায় সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎গত ৩ এপ্রিল বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, মামলা নং ৫। মামলার ধারা ১৪৩/১৪৮/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।

‎র‍্যাব জানায়, ঘটনার সূত্রপাত একটি মসজিদের নির্মাণ কাজের হিসাব চাওয়াকে কেন্দ্র করে। ভিকটিম সানজিদার চাচা মোঃ হারুন মিয়া এবং মামলার ২নং আসামি মোঃ আঃ সালাম একই মসজিদ কমিটির সদস্য ছিলেন। মসজিদের বারান্দা নির্মাণ কাজের হিসাব চাইলে ২নং আসামি হারুন মিয়াকে হত্যার হুমকি দিয়ে মসজিদ থেকে বের হয়ে যান।

‎এরই জেরে গত ১৭ মার্চ ২০২৬ তারিখ রাতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হারুন মিয়ার বাড়িতে হামলা চালায়। তাকে বাঁচাতে কিশোরী সানজিদা এগিয়ে এলে আসামিরা তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ২৯ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সানজিদা মৃত্যুবরণ করেন।

‎র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং সিপিএসপি (সিলেট) এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি রফিক মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রফিক মিয়া হবিগঞ্জের বানিয়াচং থানার বাঘজোড় এলাকার মৃত মশ্বব উল্লাহর ছেলে।

উল্লেখ্য যে, এর আগে গত ১০ এপ্রিল এই মামলার ৭নং আসামিকে গ্রেফতার করেছিল র‍্যাব-৯। বর্তমান আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

হবিগঞ্জে কিশোরী সানজিদা হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার

সময় ০৭:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬