সিলেট ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

‎​জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

এএসআই আতিকুর রহমান (ফাইল ছবি)

‎সিলেট জেলার জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান নিহত হয়েছেন।

‎এ ঘটনায় সঙ্গে থাকা অপর পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার সিলেট তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

‎নিহত পুলিশ কর্মকর্তা আতিকুর কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মো. সামছুল হকের ছেলে।

‎পুলিশ সূত্রে জানাযায়, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান আসামি ধরতে ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে যাওয়ার পথে উপজেলার দরবস্ত এলাকার সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাক পুলিশ কর্মকর্তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান ও অপর পুলিশ কর্মকর্তা মাসুদ রানা ছিটকে পড়েন।

‎খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় আতিকুর রহমান মারা যান।

‎এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করা হয়েছে। আটকরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।

‎বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন

‎​জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

সময় ১১:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬