সিলেট ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলের গোপালপুরে ডুবাইল বাজারে বিকাশ এজেন্টের দোকানে দুঃসাহসিক চুরি‎

এই স্টিলের আলমিরা ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ।

‎টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে একটি বিকাশ এজেন্টের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। চুরির শিকার দোকানটির নাম শাওন টেলিকম। দোকানের মালিক লুৎফর রহমান জানান, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা দোকানের পেছনের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমারি ভেঙে সেখানে সংরক্ষিত প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। নামাজ শেষে দোকানে ফিরে এসে তিনি আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান।
‎এ সময় দোকানের মেঝেতে রক্তের দাগও লক্ষ্য করেন তিনি। ভুক্তভোগীর ধারণা টিনের বেড়া অথবা আলমারি ভাঙার সময় চোরের শরীরের কোনো অংশ কেটে গিয়ে রক্তপাত হয়েছে। ঘটনাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন স্থানীয়রা।

‎খবর পেয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ও স্থানীয় সাংবাদিকরা। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।
‎দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

টাঙ্গাইলের গোপালপুরে ডুবাইল বাজারে বিকাশ এজেন্টের দোকানে দুঃসাহসিক চুরি‎

সময় ০৭:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬