সিলেট ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎স্থানীয় সরকার নির্বাচনে একটি জায়গাও খালি রাখা যাবে না: জামায়াত আমির

আমীরে জামাত-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন,আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন। আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেন আমাদের খালি না থাকে।
‎আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, যারা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, সমাজের সেই সমস্ত জায়গা থেকে যোগ্য লোকদের নির্বাচন করে তাদের হাতে স্থানীয় সরকারের দায়িত্ব তুলে দিতে চাই। এই ক্ষেত্রে আমাদের অনেক যত্নবান ও আত্মত্যাগী হতে হবে।

‎গত সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়া প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন,এই নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে,এটি স্পষ্ট। যেখানেই যাচ্ছি মানুষ আমাদের বলছে—আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে!
‎তবে এবারের নির্বাচনে জামায়াতের তিনটি বড় অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রথম জামায়াতের নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। আগে অন্য দলের নেতৃত্বে ঐক্য হতো।

‎তিনি বলেন,আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব দিয়েছেন। এবার আমরা ছয়টি অশুভ শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি।
‎’অশুভ শক্তি’ ও আগামী দিনের লড়াই নির্বাচনে পরাজয়ের নেপথ্যে কারসাজির অভিযোগ তুলে আমির বলেন, ছয় শক্তির সম্মিলিত শক্তি কতটুকু তা আমরা উপলব্ধি করেছি। তারা অন্যকিছুর আশ্রয় না নিলে আমাদের মোকাবিলা করতে পারত না। এখন টিআইবি ও সুজনসহ অনেকেই এই অনিয়মের কথা বলছে। এই সম্মিলিত শক্তির বিরুদ্ধে আমাদের কৌশল নির্ধারণ করে লড়াই চালিয়ে যেতে হবে।

‎আমীর বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের, ঢাকার বস্তি এলাকার ভোটচিত্র তুলে ধরে তিনি বলেন,বস্তিতে টাকা, বড় ওয়াদা বা সন্ত্রাস—কোনো কিছুই কাজ করেনি। এর মাধ্যমে বার্তা পাওয়া যাচ্ছে যে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের এবং মুক্তিপ্রিয় মানুষের। আমরা থামবো না ইনশাআল্লাহ, কেউ আমাদের থামাতে পারবেও না।

‎জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবিরে দলের জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎স্থানীয় সরকার নির্বাচনে একটি জায়গাও খালি রাখা যাবে না: জামায়াত আমির

সময় ০৩:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬