সিলেট ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
News Title :
‎জুড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ‎গোয়াইনঘাটে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, পরে ধরা পড়ল ১০০ খাতা জব্দ, দায়িত্ব হারালেন ৩ কর্মকর্তা ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার ‎শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা ‎বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এতিমখানার নামে চাঁদাবাজি: বানিয়াচংয়ে জনতার হাতে ধরা ‘টিকটকার’ ভণ্ড প্রতারক! বানিয়াচংয়ে ভাতিজার হাতে চাচা খুন: মামলায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন ‎সিলেটে চাকরির প্রলোভনে ভারতে পাচারের চেষ্টা: দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার

‎জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ আটক ৪,মাইক্রোবাস জব্দ।

সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ চারজনকে আটক করা হয়েছে।
‎এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে চেকপোস্ট ডিউটি চলাকালে এই অভিযান পরিচালিত হয়।

‎জৈন্তাপুর মডেল থানার এসআই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশ সদস্যরা মহাসড়কের মাস্তিংহাটি এলাকায় তল্লাশি চৌকি বসান। এসময় একটি সন্দেহভাজন সাদা রঙের হাইএস মাইক্রোবাস (রেজি. নং ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭) থামিয়ে তল্লাশি করা হলে ভেতরে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়।

‎অভিযানে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। তারা হলেন,রবিউল হাসান (২৫) পিতা আফছার আলী, গ্রাম- বাসাইল, মোঃ সাহাদৎ হোসেন (১৯): পিতা মফিজুর রহমান, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল, মোঃ অন্তর (১৯): পিতা শহিদুল ইসলাম, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল ও আলীমুর রাজি (৩২): পিতা রেজাউল ইসলাম, গ্রাম- পাথালিয়া, জেলা- জামালপুর।

‎পুলিশ জানিয়েছে, জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে নামী-দামী বিভিন্ন ভারতীয় ব্র্যান্ডের প্রসাধনী। উদ্ধারকৃত মালামালের বিবরণ নিচে দেওয়া হলো, কাভেরি মেহেদি (Kaveri Mehendi) ২৮৫ বক্স (৫টি বস্তা),পন্ডস ফেসওয়াশ (PONDS Bright Beauty) ১,২০০ পিস, মুচস্ট্যাক ফেসওয়াশ (MUUCHSTAC Face Wash) ২৭০ পিস, কেও কার্পিন অলিভ অয়েল (২০০ ও ১০০ মিলি) ১৩০ পিস, ও ইমামি-৭ অয়েল (Emami 7 Oils) ৩৫ পিস।
‎পুলিশের ভাষ্যমতে, জব্দকৃত প্রসাধনীগুলোর বাজারমূল্য ও ২০ লক্ষ টাকা মূল্যের মাইক্রোবাস সহ মোট উদ্ধারকৃত সম্পদের আনুমানিক মূল্য ২৪ লক্ষ ৭৭ হাজার ২৫০ টাকা।
‎জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎তিনি আরও জানান, শুক্রবার সকালে পুলিশ পাহারায় আটক চার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জুড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

‎জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ আটক ৪,মাইক্রোবাস জব্দ।

সময় ১১:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬