সিলেট ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার

‎ঘাটাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত আহত তিন‎

ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

‎টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন খুকু (৭০) এবং অপর এক অজ্ঞাতপরিচয় যাত্রী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সাগরদিঘী বাজারের উদ্দেশ্যে রওনা হয়।পথে আমতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং চালকসহ কয়েকজন গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

‎সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.আজিজুল হক হাওলাদার জানান ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।
‎এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতিতে যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎

‎ঘাটাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত আহত তিন‎

সময় ১১:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬