সিলেট ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার

সাংবাদিকদের সাথে কথা বলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

‎আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও যানজটমুক্ত রাখতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
‎তিনি বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি দিনব্যাপী মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত পর্যন্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।
‎মহাসড়কের প্রস্তুতি ও কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
‎পরিদর্শনকালে পুলিশ সুপার এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলমান ফোর লেন উন্নীতকরণ কাজের বর্তমান অবস্থা ও অগ্রগতি সরেজমিনে দেখেন। আসন্ন ঈদে অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে সড়কের অবস্থা এবং সম্ভাব্য যানজট নিরসন সংক্রান্ত বিভিন্ন কারিগরি ও কৌশলগত বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। এছাড়া তিনি যমুনা সেতু পূর্ব টোল প্লাজা ও গুরুত্বপূর্ণ কেপিআই (KPI) পুলিশ ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।

মহাসড়কের পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন পুলিশ সুপার।

‎পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন, মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‎এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার

সময় ০১:২১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬