সিলেট ০২:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‎সিসিকের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

ফুল দিয়ে বরণ করা হয় নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

‎সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে সিলেট নগরভবনে পৌঁছে তিনি তাঁর নতুন কার্যভার বুঝে নেন।
‎
‎আব্দুল কাইয়ুম চৌধুরী নগরভবনে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। এসময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছার পর কর্মকর্তাদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন নতুন প্রশাসক।
‎
‎দায়িত্ব গ্রহণ শেষে নতুন প্রশাসক জানান, সিলেটের নাগরিকদের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে এগিয়ে নেওয়াই হবে তাঁর অগ্রাধিকার। তিনি নগরবাসীকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন সিলেট উপহার দিতে সবার সহযোগিতা কামনা করেন।
‎
‎সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে সিসিকের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে এই পরিবর্তন আনা হয়েছে। বিভাগীয় কমিশনারের কাছ থেকে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে সিসিকের প্রশাসনিক কাঠামোতে নতুন এই পরিবর্তন কার্যকর হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

‎সিসিকের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী

সময় ০২:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬