সিলেট ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

মাধবপুরে চা শ্রমিকদের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি, বাগান ব্যবস্থাপকের অপসারণ দাবিতে উত্তাল তেলিয়াপাড়া।

বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

‎উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে ম্যানেজার বাহাউদ্দিন লিটনের অপসারণ দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাগান এলাকা। সোমবার সকাল থেকে শ্রমিকদের একটি পক্ষ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে। অন্যদিকে, ম্যানেজারের ওপর হামলার প্রতিবাদে পাল্টা মিছিল করেছে অপর একটি পক্ষ। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে বাগান এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

‎সোমবার সকাল ১০টা থেকে তেলিয়াপাড়া চা বাগানের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে (কর্মবিরতি) বাগানের প্রধান ফটকের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
‎বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ,ম্যানেজার বাহাউদ্দিন লিটন দীর্ঘদিন ধরে শ্রমিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও বিভিন্ন অনিয়ম করে আসছেন। সম্প্রতি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি সরজিত পাশিকে গালাগাল করার ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশ উন্নয়নে প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা নেই বলে তারা দাবী করেন।
‎সমাবেশে বক্তব্য রাখেন, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন তাঁতি, সেক্রেটারি লালন পাহান এবং পূজা উদযাপন কমিটির সভাপতি সরজিত পাশি। বক্তারা অবিলম্বে বিতর্কিত ম্যানেজারের অপসারণ দাবি করেন।

‎এদিকে, ম্যানেজারের পক্ষ নিয়ে বাগানের আরেকটি অংশ বিক্ষোভ মিছিল বের করে। তাদের দাবি, একটি পক্ষ পরিকল্পিতভাবে ম্যানেজারের গাড়ি ভাঙচুর করেছে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তারা এই হামলার বিচার ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

‎অভিযোগের বিষয়ে ম্যানেজার বাহাউদ্দিন লিটন জানান, বাগানের নিয়মিত শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করছেন। যারা আন্দোলনে নেমেছেন এবং বিশৃঙ্খলা করছেন, তারা মূলত বহিরাগত। তবে আন্দোলনকারীরা এই দাবি প্রত্যাখ্যান করে নিজেদের বাগানের নিবন্ধিত শ্রমিক হিসেবে পরিচয় দিয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার শ্রমিক প্রতিনিধিদের সাথে ম্যানেজারের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় উত্তেজনা চরমে পৌঁছায়। বর্তমানে বাগান এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ শ্রমিক ও এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন

মাধবপুরে চা শ্রমিকদের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি, বাগান ব্যবস্থাপকের অপসারণ দাবিতে উত্তাল তেলিয়াপাড়া।

সময় ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬