সিলেট ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎আজমিরীগঞ্জের মাহতাবপুরে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০‎

উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

‎হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে গরু খুঁটিতে বাঁধাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) ওই গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়া তার গরুটি প্রতিবেশী মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বেঁধে রাখেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়।
‎এর জের ধরে সোমবার দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

‎আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কয়েকজনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুলাল মিয়া ও লিটন মিয়ার পরিবারের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

‎আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, “গরু খুঁটিতে বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎আজমিরীগঞ্জের মাহতাবপুরে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০‎

সময় ০৯:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬