সিলেট ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎টাঙ্গাইলে সাবেক বিএনপি নেতা ফরহাদ ইকবাল ও আলিমসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

এডভোকেট ফরহাদ ইকবাল (ফাইল ছবি)

‎সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের দাওয়াত দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় সাবেক বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও মেহেদী হাসান আলিমসহ ২১ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

‎১৩ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির ১ নং সহ-সভাপতি আবু নাসের আল আমিন পাপন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

‎এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার সময় টাঙ্গাইল পৌরসভার ১৩ নং ওয়ার্ডের শান্তিকুঞ্জ রোডস্থ সিএনজি শ্রমিক অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। বাদী পাপন এবং তার সঙ্গী সাব্বির খান সাদী, বিপ্লব আরেফিন খান ও রেজভী আহম্মেদসহ অন্যান্যরা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের দাওয়াত দিতে যাওয়ার সময় বিবাদীরা তাদের গতিরোধ করে।

‎অভিযোগ করা হয়েছে যে, ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ না করার জন্য চাপ সৃষ্টি করলে এবং তাতে প্রতিবাদ জানালে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

‎মামলায় উল্লিখিত বিবরণ অনুযায়ী, সাব্বির খান সাদী ৩, ৮ ও ১৫ নং বিবাদী (লিও রাকিব হোসেন রানা, শিশির ও রোমান বেপারী) ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয়। ৫ নং বিবাদী ইমনের দায়ের কোপে তার ডান হাতের তর্জনী আঙ্গুলের রগ কেটে যায়। ৪ নং বিবাদী আবিদ হাসান ইমন তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

‎বিপ্লব আরেফিন খান, ৪ নং বিবাদী আবিদ হাসান ইমনের হকিস্টিকের আঘাতে তার ডান হাতের কনুইয়ের হাড় ভেঙে গুরুত্বর জখম হয় বলে জানান।

‎রেজভী আহম্মেদ কে ১২ নং বিবাদী হৃদয়ের হকিস্টিকের আঘাত এবং ১১ নং বিবাদী সাধুর লোহার রডের আঘাতে তিনি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম হন বলে এজাহারে উল্লেখ করেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সাব্বির খান সাদী ও বিপ্লব আরেফিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম রয়েছে, তারা হলেন, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক   এডভোকেট ফরহাদ ইকবাল ও মেহেদী হাসান আলীম

অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন লিও রাকিব হোসেন রানা, আবিদ হাসান ইমন, ইমন-২, আনিস ওরফে টেরু আনিস, শুভ, শিশির, হোসেন, সোনা ওরফে সোনাই বেপারী, সাধু, হৃদয়, সালাম ওরফে গরু সালাম, আব্দুল্লাহ বেপারীসহ আরও ১৫/২০ জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, আহতদের চিকিৎসা কাজে ব্যস্ত থাকা এবং আসামিদের নাম-ঠিকানা সংগ্রহসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করার কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।

‎টাঙ্গাইল সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎টাঙ্গাইলে সাবেক বিএনপি নেতা ফরহাদ ইকবাল ও আলিমসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সময় ০৭:২৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬