সিলেট ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

টাঙ্গাইলে বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদ: জেলা প্রশাসককে ক্যাবের স্মারকলিপি‎

ক্যাবের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন

‎বাজার মনিটরিং ও তদারকিমূলক অভিযানে বাধা, হুমকি এবং মার্কেট বন্ধের অপচেষ্টার প্রতিবাদে ৫ দফা দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের কাছে ক্যাব টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

‎স্মারকলিপিতে টি দাবী উত্থাপিত হয়,দাবিগুলো হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিচালিত অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা। বাজার মনিটরিংকালে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
‎জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা। ব্যবসায়ীদের আইন মানতে বাধ্য করতে প্রয়োজনীয় নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা।
‎ঢাকায় সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে টাঙ্গাইলে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে নেতারা দাবী করেন।

‎স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাব টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মঞ্জু রানী প্রামানিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সদর থানা কমিটির সভাপতি হুমায়ুন কবির, পৌর কমিটির সভাপতি মাসুদ রানা, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রিপন, দেলদুয়ার থানা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার। এছাড়াও জেলা কমিটির সদস্য রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, নাহার চাকলাদার, মো. শাহআলম, মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎ক্যাব টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল বলেন,বাজার তদারকিমূলক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে প্রশাসনের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। ভবিষ্যতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমরা প্রশাসনের কঠোর নজরদারি ও সতর্কতা কামনা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন

টাঙ্গাইলে বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদ: জেলা প্রশাসককে ক্যাবের স্মারকলিপি‎

সময় ০৬:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬