সিলেট ০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির ‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

নবীগঞ্জে সেনা অভিযানে বিপুল পরিমাণ মদ ও নগদ টাকা উদ্ধার; আটক ৫

সেনাবাহিনীর অভিযানে বিপুল মদ সহ ৫ জন আটক

‎হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ, নগদ টাকা, চেক বই ও মোবাইল ফোনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
‎রবিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বানিয়াচং আর্মি ক্যাম্পের একটি দল নবীগঞ্জ পৌর এলাকার পশ্চিম তিমিরপুর ও চরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করে।

‎সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে স্থানীয় চন্দন রাউথ ও রামচন্দ্র দেব পরিচালিত দুটি মদের দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে দোকান মালিকরা পলাতক থাকলেও মদ্যপ অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।
‎অভিযানে ১ কার্টন কেরু মদ, এক লিটারের ২ হাজার ৪৬টি বোতল,২৫০ মিলিলিটারের ১৪০টি বাংলা মদের বোতল, নগদ ৩৪ হাজার ৮৪৫ টাকা, তিনটি চেক বই ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন-তিমিরপুর গ্রামের চিত্ত রঞ্জন সরকার (৪৫), খানকারীপাড়া গ্রামের মো. সাদিক (৩১), চরগাঁও গ্রামের আশিকুর রহমান (৪০), পাটুলি গ্রামের বিধান রায় (৩৫) এবং ফিরোজপুর গ্রামের নজরুল ইসলাম (৩৭)।
‎অভিযান শেষে সেনাবাহিনী আটক ব্যক্তিদের ও জব্দ করা মালামাল নবীগঞ্জ থানায় হস্তান্তর করে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন,আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার

নবীগঞ্জে সেনা অভিযানে বিপুল পরিমাণ মদ ও নগদ টাকা উদ্ধার; আটক ৫

সময় ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬