সিলেট ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‎হবিগঞ্জে ডিবি’র সফল অভিযান:গামলায় করে পাচারকালে ৬ কেজি গাঁজাসহ আটক ১

‎

হবিগঞ্জে বিশেষ কৌশলে মাদক পাচারকালে ৬ কেজি গাঁজাসহ মো: সানাউল হক (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার ০৭ ফেব্রুয়ারি ভোর রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন জনতা ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৩টা ৫০ মিনিটে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে জনতা ব্যাংকের সামনের পাকা রাস্তায় সন্দেহভাজন সানাউল হককে তল্লাশি করা হয়।
‎তল্লাশিকালে দেখা যায়,সে অত্যন্ত সুকৌশলে একটি প্লাস্টিকের গামলার ভেতর মাদক লুকিয়ে পাচার করছিলেন। পরে ওই গামলা থেকে মোট ৬ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎আটককৃত মাদক কারবারি মো. সানাউল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বালিয়াডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।
‎
‎জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

‎হবিগঞ্জে ডিবি’র সফল অভিযান:গামলায় করে পাচারকালে ৬ কেজি গাঁজাসহ আটক ১

সময় ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬