সিলেট ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হবিগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে—- ডা. জীবন

‎

‎

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, সারাদেশে ধানের শীষ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বানিয়াচং-আজমিরীগঞ্জেও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা আমাকে বিজয়ী করুন, অবহেলিত ২ উপজেলার উন্নয়নের দায়িত্ব আমি নিলাম।

‎

‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি)  বিকাল ৩টায় গ্যানিংগঞ্জ বাজার ৪নং দক্ষিণ- পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎

‎উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এবং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, যুব দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম মুরাদ।

‎

‎এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা শায়েখ ইকবাল হোসাইন ও মুফতি আমির আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল প্রমুখ।

‎

‎এসময় বিভিন্ন পাড়া মহল্লা থেকে ধানের শীষ প্রতীকের সমর্থনে খন্ড খন্ড মিছিল সহকারে এসে সভাস্থল জনসভায় পরিণত হয়।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

হবিগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে—- ডা. জীবন

সময় ০৮:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬