সিলেট ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‎বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নে আমাকে একটি বারের সুযোগ দিন।- ডা. জীবন

‎

‎
‎বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদ প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেছেন, হাওড় বেষ্টিত উপজেলা হচ্ছে বানিয়াচং ও আজমিরীগঞ্জ। এ দুই জনপদে রাস্তা-ঘাট, কালভার্টের অভাবে ধুকছে সাধারণ মানুষ।  তেমনিভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতও বেশ পিছিয়ে আছে।
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।
‎কথা দিলাম, পিছিয়ে থাকবে না আর এ আসনের জনগণ। তাই এ আসনে সর্বত্র ধানের শীষের জোয়ার উঠেছে। আজ বুধবার ৪ ফেব্রুয়ারী বিকাল ৩টায় বানিয়াচং বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন এবং উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ এর যৌথ  সঞ্চালণায় সর্ব দলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে আর পিছিয়ে রাখা যাবে না। তারা দেশপ্রেমিক। স্বাধীনতা-
‎সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করবে। এ ক্ষেত্রে ধানের শীষ প্রতীকের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
‎
‎এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়ারিশ উদ্দিন খান ও ফরহাদ হোসেন বকুল, গণঅধিকার পরিষদের জেলা সমন্বয়ক তাওহিদ হাসান, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন ও মুফতি আমির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ সালেহ আহমদ ও মাওলানা কামাল উদ্দিন হোসাইনীসহ জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎জনসভায় বিভিন্ন পাড়াও মহল্লা থেকে ধানের শীষ প্রতীকের মিছিল সহাকারে উপস্থিত হন দলীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা। এসময় লোকে লোকারণ্য হয়ে যায় জনসভাস্থল।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

‎বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নে আমাকে একটি বারের সুযোগ দিন।- ডা. জীবন

সময় ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬