সিলেট ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান: মৌলভীবাজার জেলা প্রতিনিধি মনোনীত হলেন শাহজাহান মিয়া।

‎দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর আধুনিক সম্প্রচার সরঞ্জাম,ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে পুনরায় সম্প্রচারে ফিরছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান। নতুন এই যাত্রার অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিয়া।

‎চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আল মামুন স্বাক্ষরিত নিয়োগপত্র অনুযায়ী, গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। তিনি ১ফেব্রুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন।

‎সাংবাদিকতা ও পেশাগত অভিজ্ঞতা মো. শাহজাহান মিয়া বর্তমানে দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

‎দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জিটিভি, ইসলামিক টিভিসহ বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট মিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
‎এছাড়া তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

‎নিয়োগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মো. শাহজাহান মিয়া বলেন,চ্যানেল ওয়ানের মতো একটি ঐতিহ্যবাহী গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মৌলভীবাজার জেলার মানুষের কথা জাতীয় পরিসরে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

‎উল্লেখ্য, ২০০৬ সালের ২৪ জানুয়ারি যাত্রা শুরু করে চ্যানেল ওয়ান। ওয়ান গ্রুপের মালিকানাধীন ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড পরিচালিত এ চ্যানেলটি অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। তবে ২০১০ সালের ২৭ এপ্রিল তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে একতরফা সিদ্ধান্তে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ বিরতির পর এবার নতুন রূপে ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান—যা দেশের গণমাধ্যম অঙ্গনে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান: মৌলভীবাজার জেলা প্রতিনিধি মনোনীত হলেন শাহজাহান মিয়া।

সময় ০৬:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬