সিলেট ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
News Title :
মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ‎জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের আনাছ বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ ‘লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে মর্যাদাপূর্ণ বিসিএ’র‎ ১৯তম বার্ষিক এওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠিত ‎বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি অনুমোদন ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বহু জ্ঞানী পণ্ডিতদের জন্ম দিয়েছে, এখন উদ্ভাবকদেরকেও জন্ম দিতে হবে।’ জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন উদযাপন ‎মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫ ‎মাধবপুরে কাভার্ড ভ্যানসহ ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মেহেদি জব্দ বালাগঞ্জে চাচা হত্যা মামলার ৩ আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎জামালপুরে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’- পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‎হবিগঞ্জের নবীগঞ্জে ১৭শতক সরকারি খাস জমি উদ্ধার করলো প্রশাসন।

‎
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জে ১৭ শতক সরকারি খাস জমি উদ্ধার করেন উপজেলা প্রশাসন।
‎৩জানুয়ারি মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বাউসা মৌজায় জেএল নং–১৫৯,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জেলা উচ্ছেদ মামলা নং–০৬/২৪-২৫ এর আদেশ মোতাবেক এ অভিযান পরিচালিত হয়।
‎অভিযানে ১ নং সরকারি খাস খতিয়ানের ১১৬৬ ও ১১৬৭ নং দাগভুক্ত জমিতে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান ঘর ও টিনের ঘরের কাঠামো শনাক্ত করা হয়। পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও পথচারীদের সামনে এসব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
‎প্রশাসন সূত্রে জানা যায়,অভিযানে ১নং সরকারি খাস খতিয়ানের ১.৯২ শতক জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং সর্বমোট ১৭ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করা সম্ভব হয়। উদ্ধারকৃত জমি বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, হবিগঞ্জ-এর প্রতিনিধিত্বে নবীগঞ্জ সদর ভূমি উপ-সহকারী কর্মকর্তার নিকট বুঝিয়ে দেওয়া হয়।
‎
‎উচ্ছেদ অভিযান চলাকালে নবীগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় নবীগঞ্জ থানার পুলিশ সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
‎প্রশাসন জানিয়েছে, সরকারি জমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

‎হবিগঞ্জের নবীগঞ্জে ১৭শতক সরকারি খাস জমি উদ্ধার করলো প্রশাসন।

সময় ০৯:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬