সিলেট ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

‎নির্বাচন ঘিরে কুলাউড়া সীমান্তে বিজিবির বিশেষ বেইজ ক্যাম্প স্থাপন; নিরাপত্তা জোরদার

বেইজ ক্যাম্পের উদ্বোধন করেন, ৪৬ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী ভোটকেন্দ্র গুলোতে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং ভোটের আগে-পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুলাউড়া উপজেলায় বেইজ ক্যাম্প স্থাপন করেছে ৪৬ বিজিবি।
‎সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে কুলাউড়া উপজেলার কুলাউড়া ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে বেইজ ক্যাম্পের উদ্বোধন ও সংবাদ সম্মেলন করেন ৪৬ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

‎সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, সরাইল রিজিয়নের আওতায় শ্রীমঙ্গল সেক্টরের অধীন জেলার ৫টি উপজেলায় নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে।

‎তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরের জনগণ যেন সুষ্ঠু ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পের সদস্যদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

‎তিনি আরও জানান, সরাইল রিজিয়নের অধীনস্থ ৪টি সেক্টর— সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যগণ মোট ১৭টি জেলার ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

‎বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের লক্ষ্যে সদস্যরা ২১ সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছে। পাশাপাশি ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ৪ সপ্তাহব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণও সম্পন্ন করেছে।
‎বিজিবি অধিনায়ক বলেন,ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে।

‎এদিকে সরাইল রিজিয়নের অধীনস্থ ইউনিটসমূহের ধারাবাহিক অভিযানে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭২ জন আসামিসহ মোট ২০৬ কোটি ৫৬ লক্ষ ৯৫ হাজার ২৯৯ টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। ওই সময়ে উদ্ধার করা হয়েছে, ২টি বিদেশী পিস্তলসহ মোট ৫টি আগ্নেয়াস্ত্র, ১টি ভারতীয় পাইপগান ২টি ম্যাগাজিন,৪ রাউন্ড গোলাবারুদ
‎২৪টি ডেটোনেটর।

‎বেইজ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

‎নির্বাচন ঘিরে কুলাউড়া সীমান্তে বিজিবির বিশেষ বেইজ ক্যাম্প স্থাপন; নিরাপত্তা জোরদার

সময় ০৮:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬