সিলেট ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

বানিয়াচং-আজমিরীগঞ্জে ধানের শীষের গণজোয়ার বিরামহীন প্রচারণায় ‘গরীবের ডাক্তার’ ডা. জীবন‎

ডা. সাখাওয়াত হাসান জীবন (ফাইল ছবি)

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাওরবেষ্টিত জনপদ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া।
‎এই আসনে বিএনপি-জমিয়ত-গণঅধিকার পরিষদ জোটের একক প্রার্থী, প্রখ্যাত চিকিৎসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনের বিরামহীন প্রচারণায় উজ্জীবিত ভোটাররা।
‎সাধারণ মানুষের কাছে ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই নেতার সমর্থনে দুই উপজেলাতেই ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার তৈরী হয়েছে।
‎বিগত কয়েকদিন ধরে বানিয়াচং উপজেলার ১৫টি এবং আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে দিনরাত চষে বেড়াচ্ছেন ডা. জীবন। প্রত্যন্ত গ্রামের পাড়া-মহল্লা থেকে শুরু করে জনাকীর্ণ হাট-বাজারে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

‎পেশাগত জীবনে দীর্ঘকাল ধরে অবহেলিত ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসায় সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে কাজ করছে গভীর আবেগ ও বিশ্বাস। বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে ডা. জীবন অত্যন্ত আবেগঘন কণ্ঠে ভোটারদের উদ্দেশে বলেন, “রাজনীতি আমার কাছে ভোগের বস্তু নয়, বরং বানিয়াচং-
‎আজমিরীগঞ্জের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার।

‎তিনি বলেন, আমি আমৃত্যু আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে এই অঞ্চলকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং মানবিক জনপদ হিসেবে গড়ে তুলব। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডা. জীবনের জনপ্রিয়তা কেবল রাজনীতিক হিসেবে নয়, বরং একজন দরদী চিকিৎসক হিসেবেও আকাশচুম্বী। বানিয়াচংয়ের একজন সাধারণ ভোটার বলেন,বিপদে-আপদে ডা. জীবনকে আমরা সবসময় পাশে পেয়েছি। তিনি আমাদের নাড়ির খবর জানেন।
‎এবার পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা
‎ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকেই ভোট দেব।
‎বিএনপি, জমিয়ত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করছেন।

‎জোট নেতাদের দাবি, তৃণমূল পর্যায়ে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ডা. জীবনের বিজয় কেবল সময়ের ব্যাপার মাত্র। দলীয় নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ততা ও সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বাচনী সমীকরণকে আরও সুসংহত করছে।
‎সব মিলিয়ে, ডা. জীবনের ক্লিন ইমেজ এবং সেবামূলক কর্মকাণ্ড বানিয়াচং-আজমিরীগঞ্জের নির্বাচনী লড়াইয়ে তাকে এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। ধানের শীষের এই জোয়ার কতটুকু ভোটবাক্সে প্রতিফলিত হয়, এখন সেটিই দেখার অপেক্ষায় দুই উপজেলার মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

বানিয়াচং-আজমিরীগঞ্জে ধানের শীষের গণজোয়ার বিরামহীন প্রচারণায় ‘গরীবের ডাক্তার’ ডা. জীবন‎

সময় ০৭:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬