সিলেট ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

ধনবাড়ীতে সরকারি কর্মকর্তাদের সাথে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী, ফকির মাহবুব আনাম স্বপনের মতবিনিময়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

‎আজ ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
‎উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভায় মন্ত্রী সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সুশাসন নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

‎বক্তব্যের শুরুতেই মাননীয় মন্ত্রী প্রতিটি সরকারি দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আসার নির্দেশ দেন। তিনি বলেন,সরকারি প্রতিটি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো প্রকার হয়রানি ছাড়াই যেন নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা প্রতিটি কর্মকর্তার নৈতিক দায়িত্ব।

‎একটি আধুনিক ও সুন্দর ধনবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করে জনাব ফকির মাহবুব আনাম এমপি স্পষ্ট বার্তা প্রদান করেন। তিনি ধনবাড়ীকে নিম্নলিখিত অশুভ শক্তি থেকে মুক্ত রাখার ঘোষণা দেন,মাদকমুক্ত সমাজ গঠন, দখলবাজি ও টেন্ডারবাজি নির্মূল ও যেকোনো ধরণের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান কথা বলেন তিনি।

‎তিনি সকল দপ্তর প্রধানদের উদ্দেশ্য করে বলেন, যেকোনো অপরাধ বা অনিয়মের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

‎উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‎এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মধ্যে ধনবাড়ী উপজেলা বিএনপি সভাপতি প্রিন্সিপাল এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
‎সভায় বক্তারা ধনবাড়ীর সার্বিক উন্নয়নে মন্ত্রীর দিক-নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

ধনবাড়ীতে সরকারি কর্মকর্তাদের সাথে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী, ফকির মাহবুব আনাম স্বপনের মতবিনিময়।

সময় ০৫:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬