সিলেট ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬ বানিয়াচংয়ে ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন: মুখরিত ক্রীড়াঙ্গন, উদ্বেলিত তরুণ সমাজ‎ নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫ ‎লাখাইয়ে যথাযথ মর্যাদায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হবিগঞ্জে জামিনে বেরিয়ে বিয়ে, দুই সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় গ্রেপ্তার হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি ‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা

শ্রমিক মারধরের প্রতিবাদে হবিগঞ্জে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বাসগুলো এভাবেই সারিবদ্ধ ভাবে বন্ধ করে রাখা হয়েছে।

‎সিলেটে এক শ্রমিককে মারধরের অভিযোগের প্রতিবাদে হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে শুক্রবার সকাল থেকে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
‎পরিবহন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট এলাকায় যাত্রী তোলা নিয়ে হানিফ পরিবহন-এর একটি বাসের স্টাফদের সঙ্গে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহন-এর স্টাফদের কথা-কাটাকাটি হয়।
‎পরে বাসটি সিলেটে পৌঁছালে হানিফ পরিবহনের চালক ও স্টাফরা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি আহত হন।

‎ঘটনার পর শ্রমিকেরা প্রতিবাদে হবিগঞ্জ থেকে সিলেট, শ্রীমঙ্গল, মাধবপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন। বাস চলাচল বন্ধ থাকায় সকালে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বিকেল পর্যন্ত বাস না পেয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকেন।
‎এদিকে বিকেলে পরিস্থিতি স্বাভাবিক করতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে।

‎সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন,সিলেটের মালিক সমিতি প্রায়ই টার্মিনালের প্রবেশমুখ বন্ধ করে এবং হবিগঞ্জের শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। এসব ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন। আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাজেকে রাজনৈতিক “জয় বাংলা “স্লোগানের অভিযোগে হবিগঞ্জের ৩ জনসহ আটক ৬

শ্রমিক মারধরের প্রতিবাদে হবিগঞ্জে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

সময় ০৭:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬