সিলেট ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
News Title :
জৈন্তাপুরে এএসআই আতিকুর রহমানের মৃত্যুতে পুলিশের শোক! প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎​জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১ ‎সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে রাজনীতিক, কূটনীতিক ও প্রশাসনের মিলনমেলা টাঙ্গাইলের গোপালপুরে ডুবাইল বাজারে বিকাশ এজেন্টের দোকানে দুঃসাহসিক চুরি‎ শ্রমিক মারধরের প্রতিবাদে হবিগঞ্জে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা সিলেট এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী ক্লোজড ‎‎! ‎গুরুত্বপূর্ণ স্থানে চালু হচ্ছে ফ্রি ওয়াইফাই:‎ ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ‎সিলেটে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার ‎স্থানীয় সরকার নির্বাচনে একটি জায়গাও খালি রাখা যাবে না: জামায়াত আমির

‎গুরুত্বপূর্ণ স্থানে চালু হচ্ছে ফ্রি ওয়াইফাই:‎ ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

‎দেশের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে দ্রুতই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ করে এয়ারপোর্ট, রেলস্টেশন, বাসস্টেশন এবং দূরপাল্লার বাসে এই সুবিধা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে সরকার।

‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎আইসিটি খাতের প্রসারে নতুন পরিকল্পনা

‎মন্ত্রী জানান, সারাদেশে আইসিটি সেক্টরে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে এবং সরকার পর্যায়ক্রমে সব পরিকল্পনা বাস্তবায়ন করছে। টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে পরামর্শ করে টাঙ্গাইলের ১২টি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে।

‎জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি ধরে রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

‎সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষানবীশ) লাবিবুজ্জামান মুস্তাবীন এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরে এএসআই আতিকুর রহমানের মৃত্যুতে পুলিশের শোক!

‎গুরুত্বপূর্ণ স্থানে চালু হচ্ছে ফ্রি ওয়াইফাই:‎ ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সময় ০৪:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬